শিরোনাম

মানসিক অবসাদে নুসরাত ফারিয়া, এখনও খাচ্ছেন অবসাদ কাটানোর ওষুধ

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া কেবল একজন অভিনেত্রী নন, তিনি তার গ্ল্যামার, মেধা এবং স্মার্টনেসের জন্য দুই বাংলাতেই বেশ জনপ্রিয়। তবে তার ব্যক্তিগত জীবনে সম্প্রতি একটি বড় ঝড় বয়ে গেছে। বাগদান সম্পন্ন হওয়ার তিন বছর পর তার ও রনি রিয়াদ রশিদের সম্পর্ক ভেঙে যায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারিয়া তার এই বিচ্ছেদের কষ্ট নিয়ে কথা বলেন। তিনি জানান, চার বছর ধরে এই সম্পর্ক শেষ করার কথা ভাবছিলেন, কিন্তু কীভাবে বলবেন তা বুঝতে পারছিলেন না। তিনি বলেন, রনি ছাড়া তিনি অন্য কিছু ভাবতে পারতেন না এবং এই বিচ্ছেদের সিদ্ধান্ত তার জন্য অনেক বড় ছিল।

বিচ্ছেদের পর তিনি গুরুতর মানসিক অবসাদে ভুগেছেন, যার কারণে তিন মাস কাজ বন্ধ রেখেছিলেন। এখনো তিনি অবসাদ কাটানোর ওষুধ খাচ্ছেন এবং কঠিন এই পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

এছাড়াও দেখুন

সেদিন খুব অপমানিত বোধ করেছিলাম, নিজেকে তুচ্ছ মনে হচ্ছি : হিমি

জীবন চলার পথে কত ঘটনা, কত স্মৃতি! সব স্মৃতিই আনন্দের হয় না। এমন অনেক সময় …