শিরোনাম

মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম : উৎবাতুল বারী আবু

কুমিল্লা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান “চলো পাল্টাই” অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগস্ট সকালে কুমিল্লা মডার্ন হাই স্কুলের অডিটরিয়ামে বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ হেদায়েত রসুল মুসু’র পরিকল্পনা ও বাস্তবায়নে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানবিক সংগঠন “মানবিক কুমিল্লার” প্রতিষ্ঠাতা ও কুমিল্লা মহানগর বিএনপি’র সভাপতি উৎবাতুল বারী আবু। প্রধান বক্তা ছিলেন মানবিক সংগঠন বিবেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার জনগণের উপর চেপে বসেছিল। সেই সরকারকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিয়ে পতন ঘটিয়েছে।হাসিনা পতন আন্দোলনে সব থেকে বেশি ভূমিকা রেখেছো তোমরা। আমি বিশ্বাস করি বাংলাদেশের ছাত্র সমাজ অন্যায়ের বিরুদ্ধে সব সময় প্রতিবাদ করেছে এবং ভবিষ্যতেও দেশকে নিয়ে কোন ষড়যন্ত্র করলে ছাত্র সমাজ প্রতিবাদ গড়ে তুলবে।

তিনি আরো বলেন, একজন মাদক সেবনকারীর কারণে তার পরিবার ধ্বংস হয়ে যায়। তোমরা শিক্ষার্থীরা ভালো কিছু করবে সেটা জাতি আশা করে। দেশ আশা করে । তোমাদের পরিবার আশা করে তোমার কাছ থেকে। তোমরা তোমাদের পড়াশোনা কে কাজে লাগিয়ে দেশকে আরো উ”ুস্থানে নিয়ে যাবে। কিন্তু অনেক মেধাবী শিক্ষার্থীরা মাদক সেবন করার কারণে তাদের লক্ষ্য থেকে তারা ছিঁটকে পড়ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের শপথ করিয়ে বলেন, আমরা আমাদের জীবনকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কর্মকান্ডে এগিয়ে নিয়ে যাব। মাদককে না বলব, মাদক থেকে দূরে থাকবো। আমরা নিজের জন্য দেশের জন্য কাজ করে যাব, কখনো মাদকাসক্ত হব না।

তিনি বলেন, আশেপাশে পরিচিত বন্ধুবান্ধব কিংবা কোন আত্মীয়-স্বজনদের মধ্যে কোন মাদকাসক্ত থাকলে আমরা তা দেখে বুঝিয়ে তারা যেন আর মাদক না সেবন করে সেদিকে চেষ্টা করব। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলবো। মাদক একজন ব্যক্তির জীবন, পরিবার ও জাতিকে ধ্বংস করে দেয়।
প্রতিটা সন্তানের প্রতি অভিভাবকগণ প্রত্যাশা করেন স্কুল জীবন শেষ করে, কলেজ শেষ করে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করবে। পরিবারের জন্য ও দেশের কল্যাণে কাজ করবে। আমরা আশা করি আজকের ছাত্রছাত্রীরা আমাদেরকে আগামী দিনের পথ দেখাবে।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর উপ-মহাব্যবস্থাপক মোঃ বেলায়েত হোসেন, বাংলাদেশ জামায়েত ইসলামী কুমিল্লা মহানগরের দপ্তর সম্পাদক অধ্যাপক মো: জাকির হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা জেলার প্রসিকিউটর মো: শফিকুল ইসলাম ভূইয়া, বুড়িচং উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আমির হামজা অরুন, কান্দিরপাড় ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ রকিবুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মডার্ণ হাই স্কুলের প্রধান শিক্ষক নুসরাত জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোল্ড সিলভার হোমস লিমিটেড এর পরিচালক রোটারিয়ান মোঃ জহিরুল কবির। অনুষ্ঠানে কুমিল্লা মডার্ণ হাই স্কুলের সকল শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও দেখুন

জীববৈচিত্র্যের মারাত্মক হুমকি জাল

উপকূলীয় জেলেদের রোজগারের স্বপ্ন ধ্বংস করছে চায়না দুয়ারি, বুচনা ও আটন নামের তিন ধরনের অবৈধ …