শিরোনাম

নতুন অভিযোগ স্ত্রী রিয়া মনি ও ম্যাক্স অভি তাকে ঠকিয়েছেন

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম অভিযোগ করেছেন যে, তার স্ত্রী রিয়া মনি এবং ম্যাক্স অভি মিলে তাকে একটি ভুয়া ডিভোর্স লেটার দিয়েছে। তিনি এই কাগজটিকে বানোয়াট বলে দাবি করেছেন এবং রিয়া ও অভিকে প্রকাশ্যে মারধর করার হুঁশিয়ারি দিয়েছেন।

হিরো আলম - উইকিপিডিয়া

এই বিষয়ে আজ শনিবার (১৬ আগস্ট) বিকেল ৩টায় তিনি ঢাকায় তার অফিসে একটি সংবাদ সম্মেলন ডেকেছেন।

হিরো আলম বলেন, “রিয়া মনি এখনও আমার স্ত্রী।” তিনি আরও যোগ করেন, এই ভুয়া কাগজটি তাকে দেওয়া হয়েছে যেন তিনি তাদের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ না করেন।

তিনি আরও বলেন যে, ম্যাক্স অভি তার স্ত্রী ইতিকে চার মাস আগেই তালাক দিয়েছেন, তবে ইতিকে বিয়ে করবেন না।

অন্যদিকে, মিথিলার সঙ্গে তার সম্পর্কের বিষয়ে হিরো আলম বলেন যে, মিথিলা কেবল ভাইরাল হওয়ার জন্য এসব নাটক সাজিয়েছেন এবং তার বিরুদ্ধে মামলা করেছেন। তিনি বলেন, “যদি জেলে যেতে হয়, যাবো, তবুও মিথিলাকে স্ত্রী হিসেবে গ্রহণ করব না।

 

আরো দেখুন : ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে পূর্ব রাশিয়ায়

 

এছাড়াও দেখুন

সেদিন খুব অপমানিত বোধ করেছিলাম, নিজেকে তুচ্ছ মনে হচ্ছি : হিমি

জীবন চলার পথে কত ঘটনা, কত স্মৃতি! সব স্মৃতিই আনন্দের হয় না। এমন অনেক সময় …