শিরোনাম

আমির খানের সঙ্গে জেসিকা হিন্সের সম্পর্ক

বলিউড সুপারস্টার আমির খানের ব্যক্তিগত জীবন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার এক পুরোনো গুঞ্জনকে নতুন করে উসকে দিয়েছেন তার ছোট ভাই ফয়সাল খান। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ফয়সাল সরাসরি অভিযোগ করেন যে, রীনা দত্তের সঙ্গে বিবাহিত সম্পর্ক চলাকালীন সময়ে আমির ও ব্রিটিশ সাংবাদিক জেসিকা হিন্সের একটি অবৈধ সন্তান আছে, যার নাম জান।

ফয়সাল বলেন, “আমিরের বিয়ে হয়েছিল, রীনার সঙ্গে বিচ্ছেদও হয়। তারপর ওর সম্পর্ক গড়ে ওঠে জেসিকা হিন্সের সঙ্গে। তাদের একটি অবৈধ সন্তানও আছে— যার নাম জান।” তিনি আরও দাবি করেন, এই সময়েই আমির কিরণ রাওয়ের সঙ্গে একসঙ্গে বসবাস করছিলেন, যা তার ব্যক্তিজীবনের জটিলতাকে তুলে ধরে।

কে এই জেসিকা?

জেসিকা হিন্স একজন ব্রিটিশ সাংবাদিক ও লেখক। নব্বইয়ের দশকের শেষ দিকে তিনি ভারতে আসেন এবং ‘ঘুলাম’ সিনেমার শুটিং চলাকালীন সময়ে আমির খানের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে। ২০০৫ সালে স্টারডাস্ট ম্যাগাজিনে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, তারা কিছুদিন লিভ-ইন সম্পর্কে ছিলেন এবং জেসিকা গর্ভবতী হয়ে পড়েন। যদিও আমির তাকে গর্ভপাতের পরামর্শ দিয়েছিলেন, জেসিকা তা শোনেননি এবং পরবর্তীতে একটি সন্তানের জন্ম দেন।

জেসিকা ২০০৭ সালে উইলিয়াম ট্যালবটকে বিয়ে করেন। সেই সময় তিনি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তার স্বামী উইলিয়াম জানকে বড় করতে সবসময় সহায়ক ভূমিকা পালন করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন

এই গুঞ্জন বহু বছর চাপা পড়ে থাকলেও মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ফিরে আসে। বিশেষ করে যখন জানের ছবি ছড়িয়ে পড়ে, নেটিজেনরা তার চেহারার সঙ্গে আমির খানের চেহারার মিল খুঁজে পান। তবে এই বিষয়ে আমির খান বরাবরই নীরব থেকেছেন।

সম্প্রতি ফয়সাল খানের এই মন্তব্যের পর আমির খানের পরিবার জানিয়েছে, ফয়সাল মানসিকভাবে অসুস্থ এবং দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চলছে। তার এই ধরনের মন্তব্যের কারণ তার অসুস্থতা। ফয়সাল খান সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্টে পরিবারের সবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণাও দিয়েছেন।

এছাড়াও দেখুন

সেদিন খুব অপমানিত বোধ করেছিলাম, নিজেকে তুচ্ছ মনে হচ্ছি : হিমি

জীবন চলার পথে কত ঘটনা, কত স্মৃতি! সব স্মৃতিই আনন্দের হয় না। এমন অনেক সময় …