পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে চলমান বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে, যার ফলে বন্যায় দেশটিতে মোট মৃতের সংখ্যা ৬৯৯ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বার্তাসংস্থা আনাদোলু নিউজ পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে এ খবর জানিয়েছে।
গত ২৬ জুন থেকে পাকিস্তানে মৌসুমী বৃষ্টিপাত শুরু হয় এবং বিগত কয়েকদিনে বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। পাকিস্তানের আবহাওয়াবিদরা হুঁশিয়ারি দিয়েছেন যে, আগামী ২১ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এ কারণে সাধারণ মানুষকে পূর্বসতর্কতামূলক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তাতার জানিয়েছেন, বন্যার কারণে আক্রান্ত অঞ্চল থেকে এখন পর্যন্ত ২৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রায় এক হাজার মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Rang Tv News & entertainment
