শিরোনাম

যুক্তরাষ্ট্রে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পর্যটকবাহী একটি বাস উল্টে গিয়ে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে এবং অনেকে আহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে বাফেলো থেকে ২৫ মাইল পূর্বে পেমব্রোক এলাকার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এপি সংবাদ সংস্থা এই খবর নিশ্চিত করেছে।

পুলিশ কর্মকর্তা আন্দ্রে রে জানিয়েছেন, ৫৪ জন যাত্রী নিয়ে বাসটি নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউইয়র্ক সিটির দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে অনেকে ভেতরে আটকা পড়েন এবং কয়েকজন বাইরে ছিটকে যান। খবর পেয়ে আটটি হেলিকপ্টার ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার কারণ কোনো যান্ত্রিক ত্রুটি নয়, বরং চালকের অবহেলা। পুলিশ জানায়, বাসটি বেপরোয়া গতিতে চলছিল। বাসের চালক অক্ষত আছেন এবং তিনি তদন্তে সহযোগিতা করছেন। বাসটিতে ভারত, চীন ও ফিলিপাইনের পর্যটকরা ছিলেন।

এছাড়াও দেখুন

গির্জায় ফায়ারিং: হামলাকারীর নাম প্রকাশ করল পুলিশ।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি গির্জায় বন্দুকধারীর গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং …