শিরোনাম

কেউ ক্ষমতায় এসে একটু রয়ে সয়ে চুরি করুক’: মন্তব্য শবনম ফারিয়ার

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের কার্যক্রম নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। এক গণমাধ্যমের অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের দেশে যারাই ক্ষমতায় আসবে, তারা চুরি করবে। আমি চাই, কেউ ক্ষমতায় এসে একটু রয়ে সয়ে চুরি করুক। চুরি না করার পরিস্থিতি আমাদের দেশে সম্ভব নয়।”

শবনম ফারিয়া মতপ্রকাশের স্বাধীনতা নিয়েও কথা বলেন। তিনি বলেন, “আগের চেয়ে এখন মতপ্রকাশের স্বাধীনতা অনেক বেশি, তবে সবাই সেই স্বাধীনতা পাচ্ছে না। যদি মতপ্রকাশের স্বাধীনতা থাকে, তবে যারা ক্ষমতায় নেই, তাদেরও কথা বলার সুযোগ দিতে হবে।”

এছাড়াও, তিনি ‘মব কালচার’ বা পক্ষপাতদুষ্ট জনতার আক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ফারিয়া বলেন, “সরকারের অনেক কাজ আমি অ্যাপ্রিশিয়েট করি, তবে এই যে মব কালচার তৈরি হয়েছে, সরকার সেটা নিয়ন্ত্রণ করতে পারছে না। সরকার যদি ক্ষমতা প্রদর্শন করতে পারত, তাহলে ৩২ নম্বর বাড়ি ভাঙার মতো ঘটনা ঘটত না।

এছাড়াও দেখুন

অভ্যন্তরীণ সড়ক বন্ধ: খাগড়াছড়িতে তীব্র জনদুর্ভোগ

পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে জুম্ম-ছাত্র জনতা নামে একটি সংগঠনের …