ইসরাইলি হামলায় ইয়েমেনের বিদ্রোহী সরকার হুতি-র ১২ জন মন্ত্রী নিহত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গত বৃহস্পতিবার ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) ইয়েমেনের রাজধানী সানায় হামলা চালায়। গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে এই হামলা চালানো হয়েছিল, যেখানে বলা হয় হুতি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা এক সভায় মিলিত হচ্ছেন। এই হামলায় এখন পর্যন্ত হুতি বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সেনাবাহিনীর ধারণা, শুধুমাত্র প্রধানমন্ত্রীই নন, বিদ্রোহী সরকারের মন্ত্রিসভার আরও ১২ সদস্য এই হামলায় নিহত হয়েছেন। তবে, এই তথ্য নিশ্চিত করতে আইডিএফ এখনো কাজ করছে।
Rang Tv News & entertainment
