শিরোনাম

আওয়ামী লীগ কর্মীরা কেন হাইকমিশনের গাড়িতে ডিম ছুড়লেন

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে লন্ডনে ডিম নিক্ষেপের খবরটি ভুয়া বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, ঘটনার সময় মাহফুজ আলম সেখানে উপস্থিত ছিলেন না।

হাইকমিশনের বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে লন্ডনে অবস্থিত হাইকমিশনের দুটি খালি গাড়িতে আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী ডিম ছুড়েছেন। এই ঘটনার পর হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

পোস্ট অনুযায়ী, উপদেষ্টা মাহফুজ আলম শুক্রবার লন্ডনে দুটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। প্রথম অনুষ্ঠানটি ছিল ইউনিভার্সিটি অফ লন্ডনের স্কুল অফ আফ্রিকান এন্ড ওরিয়েন্টাল স্টাডিজ-এ। ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের ১৮ জন কর্মী সোয়াস-এর সামনে স্লোগান দিচ্ছিল। তবে মাহফুজ আলম নির্ধারিত সময়ে অনুষ্ঠানে যোগ দেন এবং তার গাড়িতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

হাইকমিশনের বিবৃতি অনুযায়ী, অনুষ্ঠান শেষে মাহফুজ আলম ও কর্মকর্তারা সময়মতো ক্যাম্পাস ত্যাগ করেন। এর পর হাইকমিশনের দুটি খালি গাড়ি বের হওয়ার সময় কিছু দুষ্কৃতকারী রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা তৈরি করে। এরপর তারা খালি গাড়ি দুটিতে ডিম নিক্ষেপ করে। এ সময় পুলিশ তাদের সরিয়ে দেয়।

বিবৃতিতে আরও বলা হয়, উপদেষ্টা মাহফুজ আলম নির্ধারিত সময়ে বাংলাদেশ হাইকমিশনের পরের অনুষ্ঠানেও যোগ দেন। লন্ডন মেট্রোপলিটন পুলিশ সার্বক্ষণিক হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং মাহফুজ আলমের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে।

এছাড়াও দেখুন

রাজধানীতে ঝটিকা মিছিল: ২৪৪ নেতাকর্মী আটক

রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ নেতাকর্মীকে আটক করেছে …