শিরোনাম

ময়মনসিংহের ভালুকায় বাস দুর্ঘটনা, নিহত ২, আহত ১০

ময়মনসিংহের ভালুকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভরাডোবা তাসরিফ কটন মিলের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আহতদের প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে সংস্কার কাজ চলার কারণে ঢাকাগামী একটি বাস উল্টোপথে আসছিল। এ সময় ময়মনসিংহগামী আরেকটি বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং অন্তত ১০ জন আহত হন।

ওসি হুমায়ুন কবির আরও জানান, দুর্ঘটনার পর পুলিশ দুটি বাসই জব্দ করেছে। ঘটনার তদন্ত চলছে এবং নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে।

এছাড়াও দেখুন

জীববৈচিত্র্যের মারাত্মক হুমকি জাল

উপকূলীয় জেলেদের রোজগারের স্বপ্ন ধ্বংস করছে চায়না দুয়ারি, বুচনা ও আটন নামের তিন ধরনের অবৈধ …