শিরোনাম

আজ ২১ সেপ্টেম্বর: স্ত্রীর প্রশংসা দিবস

স্বামীরা সারাবছর কৃপণতা করলেও আজ কিন্তু স্ত্রীকে প্রশংসায় ভাসাতে পারেন। কারণ, আজ ২১ সেপ্টেম্বর, বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘স্ত্রীর প্রশংসা দিবস’। যদিও বিষয়টি অনেকের কাছে মজার মনে হতে পারে, তবে এটি দম্পতিদের জন্য একটি বিশেষ দিন।

২০০৬ সাল থেকে এই দিবসটি প্রথম পালিত হতে শুরু করে। স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা, কাজের মূল্যায়ন এবং সম্মান জানানোর উদ্দেশ্যেই এই দিনটি উদযাপন করা হয়। এটি সেপ্টেম্বরের তৃতীয় রোববার পালিত হয়, যদিও এটি কোনো সরকারি ছুটি নয়।

সংসারে সুখ এবং ভালোবাসা বাড়াতে স্বামীর পক্ষ থেকে স্ত্রীর প্রশংসা অত্যন্ত জরুরি। সামান্য একটু প্রশংসা নারীদের কাছে অনেক মূল্যবান। এতে স্ত্রীর মন ভালো থাকে এবং স্বামীর প্রতি তার সম্মান ও ভালোবাসা বৃদ্ধি পায়।

মুখে বলতে লজ্জা পেলে মেসেজ, কিংবা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেও স্ত্রীর প্রশংসা করতে পারেন। অনেকে এটিকে বাড়াবাড়ি মনে করলেও, এতে আপনার স্ত্রী খুশি হবেন, আর স্ত্রী খুশি থাকা মানে সংসারে সুখ বজায় থাকা। আজ অফিস থেকে ফেরার পথে স্ত্রীর জন্য এক গুচ্ছ গোলাপ বা বেলি ফুলের মালা কিনে নিয়ে যেতে পারেন এবং তার প্রশংসা করে দিনটিকে আরও বিশেষ করে তুলতে পারেন।

এছাড়াও দেখুন

দিনের সেরা খাবার সকালে কী খাবেন, জানুন

দিনের শুরুতে শরীরের জন্য প্রয়োজনীয় শক্তি ও পুষ্টি নিশ্চিত করতে সকালের নাশতা অত্যন্ত জরুরি। পুষ্টিবিদদের …