শিরোনাম

গোপন কক্ষের সন্ধান: হাজী সেলিমের বিলাসবহুল জীবনযাত্রা।

সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের আজিমপুর দায়রা শরিফ এলাকার বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করেছে। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে অভিযান শুরু হয় এবং বাড়ির আন্ডারগ্রাউন্ড পার্কিং থেকে গাড়িগুলো জব্দ করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র অনুযায়ী, ভবনটির আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে একটি গোপন কক্ষের সন্ধান পাওয়া যায়। বিশেষভাবে টিনশেড দিয়ে ঘেরা এই আলাদা রুম থেকে কয়েক কোটি টাকা দামের গাড়িগুলো লুকিয়ে রাখা হয়েছিল। উদ্ধার হওয়া গাড়িগুলোর মধ্যে রয়েছে দুটি বিএমডব্লিউ (সাদা ও লাল), একটি কালো নিশান পেট্রোল, একটি সাদা প্রোটন, একটি সাদা টয়োটা আইএসটি এবং একটি লাল টয়োটা রাস জিপ। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল খান জানান, একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যৌথ বাহিনী অভিযানটি পরিচালনা করছে। এ ঘটনায় ভবনের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এছাড়াও দেখুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচন পেছানোর কারণ জানা গেল

বর্তমান পরিস্থিতি অনুকূল না থাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ পিছিয়ে দেওয়া …