শিরোনাম

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার জাদুতে মুগ্ধ তাসনুভা তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া, যিনি ‘রিপন ভিডিও’ নামে পরিচিত, তার ভূয়সী প্রশংসা করেছেন। এক আলাপচারিতায় তিশা রিপনের ভ্লগিংয়ের প্রশংসা করে বলেছেন, “এত সুন্দর ভ্লগ আমি আমার লাইফে কখনো দেখিনি। আমি জাস্ট এই লোকটাকে ভালোবাসি। রিপন ভাই এত জেনুইন কীভাবে করে আল্লাহ জানে।”

তিশার কথায়, রিপনের তৈরি কনটেন্টগুলো যেমন হাস্যরসপূর্ণ, তেমনই তার উপস্থাপনায় থাকে এক ধরনের প্রাঞ্জল ও স্বাভাবিক ভঙ্গি। তিনি আরও বলেন, “এত সুন্দর ডায়লগ কীভাবে দেয় মানুষ! আর ওনাকে এত ন্যাচারাল লাগে… তা বলে বুঝানো যাবে না।”

রিপনের প্রতি নিজের গভীর ভালোবাসা বোঝাতে গিয়ে তিশা নিজেই তার কিছু জনপ্রিয় ডায়লগ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে: ‘লাম্পা একটা ঘুম দিয়া-লাইছি’, ‘গাড়ির মধ্যে হামাইলাম’, ‘ঘুমতে উডলে একটা রং চা না খাইলে মাতার গিট্টুডি খুলে না’, এবং ‘এরপর আমি একটা চিনির প্যাকেট খুললাম’।

রিপন মিয়ার এই অনন্য কনটেন্ট এখন শুধু সাধারণ দর্শকের কাছেই নয়, বিনোদন অঙ্গনের তারকাদের মাঝেও ব্যাপক সাড়া ফেলেছে। তার ভিন্নধর্মী উপস্থাপনা শৈলী এবং নিজস্ব ভাষাভঙ্গি দ্রুতই সকলের মন জয় করার অন্যতম উপাদানে পরিণত হচ্ছে।

রিপনের এই সাফল্য অনেক নতুন কনটেন্ট ক্রিয়েটরের জন্যই অনুপ্রেরণা। উপরন্তু, তাসনুভা তিশার মতো একজন জনপ্রিয় অভিনেত্রীর কাছ থেকে এমন উচ্ছ্বসিত প্রশংসা নিঃসন্দেহে রিপনকে আরও নতুন ও সৃষ্টিশীল কনটেন্ট তৈরিতে অনুপ্রাণিত করবে।

এছাড়াও দেখুন

সেদিন খুব অপমানিত বোধ করেছিলাম, নিজেকে তুচ্ছ মনে হচ্ছি : হিমি

জীবন চলার পথে কত ঘটনা, কত স্মৃতি! সব স্মৃতিই আনন্দের হয় না। এমন অনেক সময় …