শিরোনাম

বিজিএমইএ-এর ঘোষণা: ৫ আগস্ট বন্ধ থাকবে সব গার্মেন্টস

দেশের সব তৈরি পোশাক কারখানায় আগামী ৫ আগস্ট সাধারণ ছুটি থাকবে। তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান নিশ্চিত করেছেন যে, সরকারি নির্দেশনার কারণে এই ছুটি কার্যকর করা হচ্ছে। এই ছুটি মূলত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের জন্য দেওয়া হয়েছে।

২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, প্রতি বছর ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করা হবে এবং এই দিনটি সাধারণ ছুটি হিসেবে বিবেচিত হবে। এই দিবসটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস সংক্রান্ত পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ সব ধরনের বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। এর আওতায় পোশাক কারখানাও স্বাভাবিক কার্যক্রম থেকে বিরত থাকবে।

 

আরো দেখুন তারুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষে: তারেক রহমান

এছাড়াও দেখুন

জীববৈচিত্র্যের মারাত্মক হুমকি জাল

উপকূলীয় জেলেদের রোজগারের স্বপ্ন ধ্বংস করছে চায়না দুয়ারি, বুচনা ও আটন নামের তিন ধরনের অবৈধ …