শিরোনাম

বয়স ৪০ ছুঁই ছুঁই, তবুও রোনালদো কেন এত ফিট?

ফুটবল মাঠে যেমন দুর্দান্ত, তেমনি মাঠের বাইরেও ক্রিশ্চিয়ানো রোনালদো তার ফিটনেসের জন্য পরিচিত। ৪০ বছর বয়সেও তিনি সৌদি ক্লাব আল-নাসর-এর হয়ে নিয়মিত গোল করছেন এবং অনুশীলনে সর্বোচ্চটা দিচ্ছেন। তার এই দীর্ঘ ক্যারিয়ারের অন্যতম রহস্য হলো কঠোর শৃঙ্খলা, পর্যাপ্ত ঘুম এবং প্রযুক্তি থেকে সচেতন দূরত্ব বজায় রাখা।

সম্প্রতি রোনালদোর সাবেক সতীর্থ সেদ্রিক সোয়ারেস এক সাক্ষাৎকারে তার ঘুমের অভ্যাস নিয়ে চমকপ্রদ তথ্য প্রকাশ করেন। ইএসপিএন ব্রাজিলকে দেওয়া সাক্ষাৎকারে সেদ্রিক বলেন, রোনালদো ঘুমানোর সময় ফোন ঘরের বাইরে রেখে দেন, কারণ তার মতে, ফোন ঘুমের ব্যাঘাত ঘটায়। এমনকি তিনি ৫জি সিগন্যালও বন্ধ রাখেন। সেদ্রিক জানান, রোনালদো তাকে একবার বলেছিলেন, “৫জি ব্যবহার কোরো না, এটা ঘুম নষ্ট করে।”

রোনালদো নিজেও বিভিন্ন সময়ে বলেছেন, তার পারফরম্যান্স ধরে রাখার পেছনে ঘুম এবং বিশ্রামই মূল ভূমিকা পালন করে। যদিও প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ৫জি সিগন্যালের ঘুমে প্রভাব ফেলার কোনো বৈজ্ঞানিক প্রমাণ এখনো পাওয়া যায়নি। আসন্ন ক্লাব মৌসুমে ভালো কিছু করার লক্ষ্যে রোনালদো পুরোদমে ফিটনেস ধরে রাখার চেষ্টা করছেন।

এছাড়াও দেখুন

লাতিন আমেরিকা থেকে কারা যাচ্ছে বিশ্বকাপে?

লাতিন আমেরিকা থেকে কারা যাচ্ছে বিশ্বকাপে?

আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসতে যাওয়া ফিফা বিশ্বকাপের আসরের জন্য লাতিন আমেরিকা থেকে …