শিরোনাম

৪৩ বার বিয়ের প্রস্তাব দিয়ে প্রেমিকাকে জয় করলেন লিউক

প্রেমিকাকে বিয়ের জন্য রাজি করাতে এক ব্রিটিশ তরুণ টানা সাত বছর ধরে মোট ৪৩ বার বিয়ের প্রস্তাব দিয়েছেন। অবশেষে তার এই ধৈর্য্যের ফল মিলেছে। সারা নামের সেই প্রেমিকা শেষ পর্যন্ত রাজি হয়েছেন এবং চলতি বছরের মে মাসে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

দ্য ওয়ালের এক প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সাল থেকে সারা এবং লিউক নামের এই যুগল প্রেমের সম্পর্কে ছিলেন। ব্রিটেনের এসেক্সের বাসিন্দা সারা তিন সন্তানের জননী এবং লিউক একজন ট্যাটুশিল্পী। অতীতে দুজনেরই সম্পর্কের তিক্ত অভিজ্ঞতা ছিল। তাই সারা নতুন করে সংসার শুরু করার আগে সময় নিতে চেয়েছিলেন, কিন্তু লিউকের তর সইছিল না। সম্পর্কের মাত্র ছয় মাস পরই তিনি প্রথম বিয়ের প্রস্তাব দেন। এরপর থেকে তিনি নানা ধরনের রোমান্টিক উপায়ে সারাকে প্রস্তাব দিয়েছেন। কখনো প্রাগের প্রাসাদে ক্যান্ডেললাইট ডিনার, আবার কখনো জামাইকার সমুদ্রসৈকতে ঘোড়ার পিঠে চড়ে ঘোরার ব্যবস্থা করে বারবার সারাকে বোঝানোর চেষ্টা করেছেন।

২০২৩ সালে লন্ডনের গ্রিনিচে লিউক যখন হাঁটু গেড়ে বসে বলেন, “এই জায়গাটা পৃথিবীর কেন্দ্রবিন্দু আর আমার জীবনের কেন্দ্রবিন্দু হলে তুমি,” তখন সারা আর তার আবেগঘন প্রস্তাব ফেরাতে পারেননি। তারা ক্যারিবিয়ান দ্বীপের জামাইকায় ‘ডেস্টিনেশন ওয়েডিং’ করেছেন।

এছাড়াও দেখুন

গির্জায় ফায়ারিং: হামলাকারীর নাম প্রকাশ করল পুলিশ।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি গির্জায় বন্দুকধারীর গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং …