শিরোনাম

শাহরুখ খান কেন ভিন্ন ধরণের মানুষ, জানালেন অভিনেত্রী শিবা চাড্ডা

বলিউড অভিনেতা শাহরুখ খানের ভদ্রতা ও পেশাদারী আচরণের প্রশংসা করলেন অভিনেত্রী শিবা চাড্ডা। সম্প্রতি সিদ্ধার্থ কাননের পডকাস্টে তিনি শাহরুখের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেন। শিবা জানান, শুটিংয়ের সময় কোনো সহ-অভিনেত্রীর শরীর স্পর্শ করার প্রয়োজন হলে শাহরুখ আগে তার অনুমতি নিতেন।

শিবা চাড্ডার অভিষেক হয়েছিল শাহরুখ অভিনীত ‘দিল সে’ ছবির মাধ্যমে। তবে সে সময় তাদের কোনো দৃশ্য একসঙ্গে ছিল না। শিবা বলেন, অনেক বছর পর ‘রইস’ ছবিতে তিনি শাহরুখের মায়ের চরিত্রে অভিনয় করেন। এই ছবির একটি আলিঙ্গনের দৃশ্যের শুটিংয়ের আগে শাহরুখ তার কাছে এসে জিজ্ঞেস করেছিলেন, “আমি কি আপনাকে স্পর্শ করতে পারি?” শিবা হ্যাঁ বলার পরেই তিনি দৃশ্যটি করেন।

শিবা জানান, শাহরুখ শুধু তার সিনিয়রই ছিলেন না, বরং এক ভিন্ন ধরনের মানুষ। ‘রইস’ মুক্তির আগে এক সাক্ষাৎকারে শাহরুখ তার মায়ের চরিত্রের অভিনয়ের জন্য প্রশংসা করেছিলেন, অথচ তাদের কোনো দৃশ্যই একসঙ্গে ছিল না। শুটিং সেটে যাওয়ার আগেই শাহরুখ তার নাম জানতেন, যা তাকে মুগ্ধ করেছিল।

এছাড়াও দেখুন

সেদিন খুব অপমানিত বোধ করেছিলাম, নিজেকে তুচ্ছ মনে হচ্ছি : হিমি

জীবন চলার পথে কত ঘটনা, কত স্মৃতি! সব স্মৃতিই আনন্দের হয় না। এমন অনেক সময় …