শিরোনাম

প্রকাশ্যে আসেনি এখনো, তবুও উরফি জাভেদের বিয়ের খবরে তোলপাড়

বলিউড অভিনেত্রী উরফি জাভেদ তার ফ্যাশন এবং সাহসী স্টাইলের জন্য সবসময় আলোচনার শীর্ষে থাকেন। এবার তার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন এক গুঞ্জন শোনা যাচ্ছে। জানা গেছে, উরফি নাকি খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন। তার হবু বর হলেন দিল্লীর একজন প্রভাবশালী শিল্পপতি।

এই গুঞ্জনে বলা হয়েছে, তারা নাকি দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন, তবে উরফির প্রেমিক একেবারেই প্রচারবিমুখ। এ কারণে তাদের একসঙ্গে ক্যামেরার সামনে দেখা যায়নি। যদিও এই খবর এখনো উরফির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবুও তার ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল এবং উচ্ছ্বাস দেখা যাচ্ছে।

উরফি জাভেদের ক্যারিয়ার শুরু হয়েছিল টেলিভিশন সিরিয়াল দিয়ে। কিন্তু বিগ বস ওটিটি-তে অংশগ্রহণের পর তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। রিয়ালিটি শোয়ের পর তার সাহসী ফ্যাশন চয়েসগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে, যা তার অন্যতম পরিচয়ে পরিণত হয়। এখন ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, উরফি জাভেদের কাছ থেকে তার বিয়ের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা শোনার জন্য।

 

 

এছাড়াও দেখুন

সেদিন খুব অপমানিত বোধ করেছিলাম, নিজেকে তুচ্ছ মনে হচ্ছি : হিমি

জীবন চলার পথে কত ঘটনা, কত স্মৃতি! সব স্মৃতিই আনন্দের হয় না। এমন অনেক সময় …