শিরোনাম

ভক্তদের দেওয়া’ নামটি ভালোবাসেন মেহজাবীন

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে সবাই ‘মেহজাবীন’ নামেই চেনেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তার নামের সঠিক উচ্চারণ ও পারিবারিক ডাকনাম নিয়ে কিছু তথ্য জানিয়েছেন। মেহজাবীনের মতে, তার নামের সঠিক উচ্চারণ আসলে ‘মেহজাবী’, যেখানে শেষের ‘ন’ অক্ষরটি উচ্চারিত হয় না।

মেহজাবীন বলেন, “শুরুতে হয়তো সবাই আমার নাম ঠিকমতো উচ্চারণ করতে পারেনি কিংবা আমি ঠিকমতো বোঝাতে পারিনি। কিন্তু তারপর মনে হয়েছে যেটা সবাই ভালোবেসে ডাকছে, সেটাই থাকুক।”

এছাড়াও তিনি জানান, তার পরিবার ও আত্মীয়স্বজন তাকে ‘জেনিফার’ নামে ডাকেন। বন্ধুদের কাছে তার সংক্ষিপ্ত নাম ‘জেনি’। তবে ভক্তরা তাকে ভালোবেসে যে ‘মেহু’ নামে ডাকেন, সেই নামটি তিনি খুব পছন্দ করেন। এক দশকের বেশি সময় ধরে শোবিজে নিজের দাপট ধরে রেখেছেন এই অভিনেত্রী। নাটক, বিজ্ঞাপন, ওয়েব সিরিজ এবং সিনেমায় তিনি সমান জনপ্রিয়।

এছাড়াও দেখুন

সেদিন খুব অপমানিত বোধ করেছিলাম, নিজেকে তুচ্ছ মনে হচ্ছি : হিমি

জীবন চলার পথে কত ঘটনা, কত স্মৃতি! সব স্মৃতিই আনন্দের হয় না। এমন অনেক সময় …