শিরোনাম

ঝিনাইদহে পুলিশের মোটরসাইকেল চুরি

ঝিনাইদহের সদর উপজেলায় জুমার নামাজের সময় এক পুলিশ কনস্টেবলের মোটরসাইকেল চুরি হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে বংকিরা গ্রামের সায়াদাতিয়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পুলিশ সদস্যের নাম জুয়েল। তিনি বংকিরা পুলিশ ফাঁড়ির একজন কনস্টেবল।

জুয়েল জানান, তিনি তার এফজেড মডেলের মোটরসাইকেলটি মসজিদের বাইরে রেখে নামাজে প্রবেশ করেন। নামাজ শেষ করে বেরিয়ে এসে দেখেন মোটরসাইকেলটি উধাও। জুয়েলের সঙ্গে ওই মসজিদে নামাজ পড়ছিলেন বংকিরা পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা এএসআই আলমগীর হোসেন। তিনি ঘটনাটি নিশ্চিত করে জানান, তারা ধারণা করছেন নামাজের সময় চোরেরা সুযোগ নিয়েছিল।

মসজিদ কমিটির সভাপতি হায়দার আলী জোয়ারদার বলেন, এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক এবং উদ্বেগজনক। এএসআই আলমগীর জানান, তারা আশপাশের ফাঁড়িগুলোতে চুরির খবরটি জানিয়েছেন এবং চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধারের জন্য তল্লাশি শুরু করেছেন।

এছাড়াও দেখুন

কখন এবং কেন জারি হয় ১৪৪ ধারা?

ঢাকা/কলকাতা: জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সরকার কর্তৃক জারি করা একটি গুরুত্বপূর্ণ আইনি বিধান হলো …