শিরোনাম
হাইটেনশন তার কেটে দিয়েছেন
হাইটেনশন তার কেটে দিয়েছেন

প্রেমের ক্ষোভে হাতের শিরা নয় গোটা গ্রামের শিরা কাটল

প্রেমিকার ফোন একটানা ব্যস্ত থাকায় এক যুবক ক্ষোভে বিদ্যুতের পোলে উঠে হাইটেনশন তার কেটে দিয়েছেন। এর ফলে প্রেমিকার গোটা গ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়ে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য চরম ভোগান্তির কারণ হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এই দৃশ্য দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, লোহা কাটার যন্ত্র হাতে পোলের ওপর উঠে ওই তরুণ একের পর এক বিদ্যুতের তার কাটছেন। এতে যেকোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারত, কিন্তু তিনি কোনো কিছুর তোয়াক্কা করেননি।

ভারতের সংবাদমাধ্যম ‘এই সময়’-এর দাবি অনুযায়ী, প্রেমিকার ফোন বারবার ব্যস্ত থাকার কারণেই ক্ষোভে এমন কাণ্ড ঘটান ওই তরুণ। যদিও ভিডিওটির সত্যতা এবং ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে, তা এখনও যাচাই করা যায়নি।

এই ঘটনা নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা। একজন লিখেছেন, “অনেক প্রেমিককে দেখেছি, কিন্তু এই প্রথম প্রেমের জন্য এমন পাগল প্রেমিক দেখলাম।” আরেকজন মজা করে লিখেছেন, “প্রেমের ক্ষোভে প্রেমিকরা সাধারণত নিজেদের হাতের শিরা কেটে ফেলে। এ তো গোটা গ্রামের শিরা কেটে ফেলল।” অন্য একজন নেটিজেন মন্তব্য করেছেন, “কথায় বলে প্রেমে অন্ধ, কিন্তু এর প্রেমে এখন গোটা গ্রাম অন্ধ।

এছাড়াও দেখুন

ব্রাহ্মণবাড়িয়ার পার্লারে চাঞ্চল্য পিস্তল ও জাল টাকা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একটি বিউটি পার্লার থেকে একটি পিস্তলসহ ১০ লাখেরও বেশি জাল টাকা উদ্ধার …