শিরোনাম
দেশের রেমিট্যান্স বাড়ছে: গত বছরের চেয়ে ৩১ শতাংশ বেশি
দেশের রেমিট্যান্স বাড়ছে: গত বছরের চেয়ে ৩১ শতাংশ বেশি

দেশের রেমিট্যান্স বাড়ছে: গত বছরের চেয়ে ৩১ শতাংশ বেশি

চলতি মাসের প্রথম ৭ দিনে দেশে এসেছে ৭৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ হাজার ৩৭৮ কোটি টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ০১ লাখ ডলার রেমিট্যান্স। সোমবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩১.৯০ শতাংশ। গত বছর এই সময়ে রেমিট্যান্স এসেছিল মাত্র ৫৮ কোটি ৫০ লাখ ডলার।

এছাড়াও, গত ৭ সেপ্টেম্বর একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স। চলতি অর্থবছরের জুলাই থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৫৬৭ কোটি ১০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২০.১০ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত আগস্ট মাসে দেশে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার এবং জুলাই মাসে এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। গত ২০২৪-২৫ অর্থবছরে দেশে প্রবাসীরা মোট ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

এছাড়াও দেখুন

জীববৈচিত্র্যের মারাত্মক হুমকি জাল

উপকূলীয় জেলেদের রোজগারের স্বপ্ন ধ্বংস করছে চায়না দুয়ারি, বুচনা ও আটন নামের তিন ধরনের অবৈধ …