শিরোনাম
‘জনতাই আমার ভগবান’: আসামে আবেগপ্রবণ মোদি
‘জনতাই আমার ভগবান’: আসামে আবেগপ্রবণ মোদি

‘জনতাই আমার ভগবান’: আসামে আবেগপ্রবণ মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদিকে অপমানের অভিযোগে দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। রোববার আসাম সফরে গিয়ে তিনি এই ইস্যুতে মুখ খুললেন। নিজেকে ‘শিবভক্ত’ দাবি করে মোদি বলেন, “আমাকে যত গালি দিক না কেন, আমি সমস্ত বিষ হজম করতে পারি।”

সম্প্রতি বিহারে ‘ইন্ডিয়া’ জোটের ‘ভোটার অধিকার যাত্রা’ চলাকালীন কংগ্রেসের বিরুদ্ধে মোদির মাকে অপমানের অভিযোগ ওঠে। এই ঘটনার একটি ভিডিও প্রকাশ হলে শোনা যায়, বিরোধী দলের মঞ্চ থেকে কয়েকজন কর্মী মোদি ও তাঁর মাকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করছেন। এই ঘটনার জেরে একটি এফআইআর দায়ের করা হয় এবং এক যুবককে গ্রেপ্তারও করা হয়।

আসামের জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদি এই ঘটনার কড়া প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “ওরা আমাকে যতই গালিগালাজ করুক না কেন, আমি ভগবান শিবের ভক্ত। আমি সমস্ত বিষ গিলে নিতে পারি।”

তিনি আরও বলেন, “জনতাই আমার কাছে ভগবান। আমার ভগবানের সামনে এলে আমার হৃদয়ের আবেগ স্বাভাবিকভাবে বেরিয়ে আসে। এই ১৪০ কোটি দেশবাসী আমার মালিক, আমার পূজনীয়, আপনারাই রিমোট কন্ট্রোল।” মোদির এই মন্তব্য তাঁর রাজনৈতিক জীবনে এক নতুন মাত্রা যোগ করেছে।

এছাড়াও দেখুন

গির্জায় ফায়ারিং: হামলাকারীর নাম প্রকাশ করল পুলিশ।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি গির্জায় বন্দুকধারীর গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং …