শিরোনাম

আরাকান আর্মির হুঁশিয়ারি: রাখাইনে নির্বাচন হতে দেব না

আগামী ডিসেম্বরে মিয়ানমারে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) নিয়ন্ত্রণে থাকা ১৪টি শহরের মধ্যে ১০টিতেই কোনো নির্বাচন হবে না। সামরিক জান্তা সরকারের নিয়ন্ত্রণাধীন নির্বাচন কমিশন (ইউইসি) এই তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সংবাদমাধ্যম নারিনজারার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদন অনুসারে, রাখাইন রাজ্যের রামরি, পাউকতাও, পোন্নাগিউন, রাথেডং, বুথিডং, মংডু, কিয়াকতাও, মিনবিয়া, মাইবোন ও ম্রাউক-উ শহরে নির্বাচন অনুষ্ঠিত হবে না।

মিয়ানমারের পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং বাংলাদেশের সংলগ্ন এই রাখাইন রাজ্যে মোট ১৭টি শহরের মধ্যে ১৪টিই বর্তমানে আরাকান আর্মির দখলে রয়েছে।

গত মাসে সংবাদসংস্থা ইরাবতীকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকান আর্মির মুখপাত্র খাইং থুকহা বলেছিলেন, তাদের নিয়ন্ত্রণে থাকা এলাকায় কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, মিয়ানমার সরকারের পরিচালিত কোনো নির্বাচন কখনোই রাখাইন জনগণের কল্যাণে আসেনি।

এই সিদ্ধান্ত মিয়ানমারের রাজনৈতিক সংকটকে আরও গভীর করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এছাড়াও দেখুন

গির্জায় ফায়ারিং: হামলাকারীর নাম প্রকাশ করল পুলিশ।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি গির্জায় বন্দুকধারীর গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং …