শিরোনাম

গাজার যুদ্ধ: গণহত্যা, ত্রাণে বাধা ও স্থানচ্যুতি

অবরুদ্ধ গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে। জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের (সিওআই) এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। আর এই গণহত্যার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগকে দায়ী করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) প্রতিবেদনটি প্রকাশিত হয়।

আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনের ওপর জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের চেয়ারম্যান নাভি পিল্লাইয়ের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

তদন্ত কমিশন প্রতিবেদনে বলেছে, তারা গণহারে মানুষ হত্যা, ত্রাণ প্রবেশে বাধা, জোর করে মানুষকে স্থানচ্যুত করা এবং শিশুদের ক্লিনিক ধ্বংস করার মতো বিষয়গুলো পর্যালোচনা করেছেন। এতে দেখা গেছে, ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে।

তবে এই তদন্ত প্রতিবেদনের তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রতিবেদনটির লেখকেরা হামাসের সহযোগী হিসেবে কাজ করছেন।

এছাড়াও দেখুন

গির্জায় ফায়ারিং: হামলাকারীর নাম প্রকাশ করল পুলিশ।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি গির্জায় বন্দুকধারীর গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং …