শিরোনাম

‘আমরা ব্যর্থ হতে চাই না’: নতুন বাংলাদেশ গড়তে প্রধান উপদেষ্টা বার্তা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন। মন্দির পরিদর্শনের সময় তিনি বলেন, “নিরাপত্তা বাহিনীর বেষ্টনির মধ্যে নয়, আমরা সবাই মুক্তভাবে সবার ধর্ম পালন করতে চাই।”

তিনি আরও বলেন, “যদি আমরা নিজেরাই বিভক্ত হই, তবে জাতি হিসেবে আমরা ব্যর্থ হবো। কিন্তু আমরা ব্যর্থ হতে চাই না। আমরা এমন একটি নতুন বাংলাদেশ গড়তে চাই যেখানে সব নাগরিক সমান অধিকার পাবে।”

ড. ইউনূস বলেন, “বাংলাদেশকে এমন রাষ্ট্র বানাতে চাই যেখানে নিরাপত্তা বাহিনী নয়, বরং সব ধর্মের মানুষ মিলিতভাবে উৎসব পালন করতে পারবে। যত ধর্মীয় পার্থক্যই থাকুক না কেন, রাষ্ট্রের কাছে আমরা সবাই সমান। রাষ্ট্র কোনো নাগরিকের সঙ্গে ধর্ম, পরিচয় বা বিশ্বাসের ভিত্তিতে বৈষম্য করবে না।” তিনি বলেন, “আমাদের লক্ষ্য এমন একটি রাষ্ট্র গড়া, যা বিশ্ব অনুসরণ করবে।” তিনি আরও বলেন, “জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।”

এ সময় তিনি আরও জানান, “আপনাদের সঙ্গে সবসময় দেখা করার ইচ্ছা থাকলেও সুযোগ হয় না। পূজা উপলক্ষে বছরে একবার সামনাসামনি দেখা হওয়ার, কথা বলার সুযোগ মেলে।”

সভায় হিন্দু ধর্মীয় নেতারা জানান, গত বছরের তুলনায় এবছর সারাদেশে এক হাজারের বেশি পূজামণ্ডপ তৈরি হয়েছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারের সব পক্ষের সহযোগিতার জন্য বিশেষ করে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবকে ধন্যবাদ জানান।

এছাড়াও দেখুন

কখন এবং কেন জারি হয় ১৪৪ ধারা?

ঢাকা/কলকাতা: জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সরকার কর্তৃক জারি করা একটি গুরুত্বপূর্ণ আইনি বিধান হলো …