শিরোনাম

এক হামলায় ৩ পুলিশ নিহত যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যে বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ হামলায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন পুলিশ কর্মকর্তা। স্থানীয় সময় বুধবার দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে।

পেনসিলভানিয়া রাজ্য পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, একটি পারিবারিক বিবাদের তদন্ত করতে গিয়ে নিহতরা হামলার শিকার হন।

বিবিসি জানিয়েছে, এই হত্যাকাণ্ড ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল পূর্বে নর্থ কোডোরাস টাউনশিপের ইয়র্ক কাউন্টির একটি গ্রামীণ এলাকায় ঘটেছে।

রাজ্য পুলিশ কমিশনার বলেন, তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়।

স্থানীয় সংবাদমাধ্যম অনুযায়ী, পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বুধবার বিকেলে ঘটনাস্থলে গেছেন। তিনি নিহত কর্মকর্তাদের পরিবারের সঙ্গে দেখা করে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “দেশের সেবা করতে গিয়ে পুলিশের তিন কর্মকর্তা প্রাণ দিয়েছেন।” নিহত তিন কর্মকর্তার সম্মানে রাজ্যে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন গভর্নর।

 

আরো দেখুন জাতিসংঘে ড. ইউনূসের সঙ্গে যাচ্ছেন চার রাজনৈতিক নেতা, কেন?

এছাড়াও দেখুন

গির্জায় ফায়ারিং: হামলাকারীর নাম প্রকাশ করল পুলিশ।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি গির্জায় বন্দুকধারীর গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং …