শিরোনাম

টিকটক নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপ

চীনা প্রতিষ্ঠান টিকটকের আমেরিকায় কার্যক্রম নিয়ে একটি কাঠামোগত চুক্তি হবে। এ চুক্তিতে যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা একটি আমেরিকান প্রতিষ্ঠানের কাছে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

মাদ্রিদে আলোচনার পর সোমবার (১৭ সেপ্টেম্বর) মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই চুক্তির ঘোষণা করেন। তিনি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আগামী শুক্রবার চুক্তিটি চূড়ান্ত করবেন। চুক্তি চূড়ান্ত করতে ৯০ দিনের সময়সীমা বাড়ানো হতে পারে।

এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আলোচনায় ‘খুব ভালো অগ্রগতি’ হয়েছে।

অন্যদিকে, চীনও এই ফ্রেমওয়ার্ক চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। তবে তারা স্পষ্ট করে জানিয়েছে, তাদের স্বার্থ ক্ষুণ্ন করে এমন কোনো সমঝোতা হবে না।

এছাড়াও দেখুন

গির্জায় ফায়ারিং: হামলাকারীর নাম প্রকাশ করল পুলিশ।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি গির্জায় বন্দুকধারীর গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং …