শিরোনাম

জলবিদ্যুৎ ও ওষুধশিল্প ভুটানে বাংলাদেশি বিনিয়োগের সুযোগ।

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বাংলাদেশের সঙ্গে নিজেদের অর্থনৈতিক অঞ্চলগুলোর সংযোগ এবং মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর করতে চান। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এই গুরুত্বপূর্ণ প্রস্তাব দেন।

তোবগে মনে করেন, এই নতুন উদ্যোগ দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগকে নতুন মাত্রা দেবে। ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ‘গেলেপু মাইন্ডফুলনেস সিটি (জিএমসি)’-কে কুড়িগ্রামে ভুটানি বিনিয়োগকারীদের জন্য বরাদ্দকৃত বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে যুক্ত করা গেলে উভয় দেশ ব্যাপকভাবে উপকৃত হবে। প্রধান উপদেষ্টা ড. ইউনূস ভুটান প্রধানমন্ত্রীর এই প্রস্তাবকে স্বাগত জানান এবং উন্নত যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আহ্বান জানান। এছাড়া, তোবগে জলবিদ্যুৎ সম্ভাবনা বাংলাদেশের জন্য কাজে লাগানো এবং ওষুধশিল্পে বাংলাদেশি বিনিয়োগকে স্বাগত জানানোর আগ্রহ প্রকাশ করেন।

এছাড়াও দেখুন

গির্জায় ফায়ারিং: হামলাকারীর নাম প্রকাশ করল পুলিশ।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি গির্জায় বন্দুকধারীর গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং …