শিরোনাম

২২ লাখ টাকা যৌতুক ও সংসার না করার হুমকি, স্বামীর বিরুদ্ধে মামলা সানাইয়ের

মডেল-অভিনেত্রী সুপ্রভা মাহবুব বিনতে সানাই মাহবুব তার স্বামী আবু সালেহ মুসার বিরুদ্ধে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং দেহব্যবসায় নামানোর চেষ্টার অভিযোগ এনে মামলা করেছেন। বুধবার (৬ আগস্ট) তিনি ঢাকার আদালতে এই মামলাটি দায়ের করেন। আদালত মামলার আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

মামলার অভিযোগে সানাই বলেন, বিয়ের পর তার স্বামী ব্যবসার কথা বলে ১৯ লাখ টাকা নিয়ে তা নষ্ট করে ফেলেন। এরপর তিনি ২২ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুক দিতে অস্বীকার করায় তার স্বামী তাকে নির্যাতন করে বাসা থেকে বের করে দেন এবং অন্য জায়গায় বিয়ে করার হুমকি দেন। অভিযোগে আরও বলা হয়েছে, তার স্বামী ব্যক্তিগত ঋণ পরিশোধের জন্য তাকে দেহব্যবসায় নামানোর জোর চেষ্টা করেন।

সানাই মাহবুব তার পরিবার ও সমাজের মাধ্যমে বারবার যৌতুকবিহীন সংসার করার চেষ্টা করেছেন। এমনকি তিনি গত ৭ ও ২২ জুলাই তার স্বামীকে লিগ্যাল নোটিশও পাঠান। তবে তার স্বামী এই নোটিশের জবাবে মিথ্যা ও মানহানিকর মন্তব্য করেন এবং বলেন যে তিনি আর সংসার করবেন না। সিনেমা দিয়ে শোবিজে যাত্রা শুরু করলেও সানাই পরবর্তীতে ছোটপর্দায় কাজ করেছেন।

 

আরো পড়ুন ওমরাহ পালন করলেন অভিনেত্রী লামিমা লাম, প্রকাশ করলেন ছবি

এছাড়াও দেখুন

সেদিন খুব অপমানিত বোধ করেছিলাম, নিজেকে তুচ্ছ মনে হচ্ছি : হিমি

জীবন চলার পথে কত ঘটনা, কত স্মৃতি! সব স্মৃতিই আনন্দের হয় না। এমন অনেক সময় …