শিরোনাম

ইতালির প্রধানমন্ত্রীর ছবিতে অশ্লীলতা, কেন?

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি-র ছবি একটি পর্নসাইটে পাওয়া গেছে। শুধু তিনিই নন, সাইটটিতে তার বোন আরিয়ানা এবং বিরোধীদলীয় নেত্রী এলি শাখলিনের ছবিও দেখা গেছে। এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে মেলোনি একে ‘জঘন্য’ বলে উল্লেখ করেছেন। তিনি এই কাজের সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তির নির্দেশ দিয়েছেন।

No photo description available.

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর শুক্রবারের (২৯ আগস্ট) এক প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৮ আগস্ট) সাইটটির ম্যানেজাররা এটি বন্ধ করে দিয়েছেন। তারা জানিয়েছেন, ব্যবহারকারীদের অনুপযুক্ত ব্যবহারের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধ হওয়ার আগে সাইটটিতে ৭ লক্ষ সাবস্ক্রাইবার ছিল।

অভিযুক্তরা বিভিন্ন জায়গা থেকে জর্জিয়া মেলোনি ও অন্যান্য নারীদের ছবি সংগ্রহ করে সেগুলো পর্নসাইটে আপলোড করেছিল। ছবিগুলোকে ব্যবহারকারীদের কাছে আকর্ষণীয় করে তুলতে সেগুলোতে অশ্লীল ও যৌন উত্তেজক লেখা যোগ করা হয়েছিল।

ইতালীয় সংবাদমাধ্যম কোরিরে দেলা সেরা-কে দেওয়া এক সাক্ষাৎকারে মেলোনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, “যা হয়েছে তা নিয়ে আমি ক্ষুব্ধ। যেসব নারীর ছবি আপ করা হয়েছে এবং যারা এতে অপমানিত ও লাঞ্ছিত হয়েছেন, তাদের প্রতি আমার সহমর্মিতা ও সমর্থন জানাচ্ছি।” তিনি আরও বলেন, “এটি দুঃখজনক যে ২০২৫ সালেও কিছু মানুষ একজন নারীর সম্মানকে পদদলিত করাকে স্বাভাবিক মনে করে।”

জানা গেছে, ২০০৫ সালে এই পর্নসাইটি চালু হয়। যদিও এতদিন ধরে অনেক নারী এর বিরুদ্ধে অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এছাড়াও দেখুন

গির্জায় ফায়ারিং: হামলাকারীর নাম প্রকাশ করল পুলিশ।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি গির্জায় বন্দুকধারীর গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং …