যুক্তরাজ্য ও পর্তুগালের পর এবার অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলন শুরু হওয়ার আগেই এই স্বীকৃতি দেবে দেশটি। এই খবর জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েল।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের বাধা সত্ত্বেও অস্ট্রেলিয়া এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, “আমরা তাদের বলেছি যে এই স্বীকৃতি সহায়ক হবে না। তবে অস্ট্রেলিয়া জানিয়েছে, এটি তাদের দেশের অভ্যন্তরীণ বিষয় এবং সেই বিবেচনাতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।”
অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত ফিলিস্তিনের আন্তর্জাতিক মর্যাদা আরও দৃঢ় করবে বলে মনে করা হচ্ছে।
Rang Tv News & entertainment
