শিরোনাম

দেশজুড়ে ডেঙ্গু রাজধানী ও ঢাকার বাইরের চিত্র

দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৪২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে বুধবার (৬ আগস্ট) এই পরিসংখ্যান দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আ ক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ ১০৪ জন রয়েছেন। এছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে মোট ১১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, ঢাকা বিভাগে ৭৪ জন, খুলনা বিভাগে ৩০ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ৫০ জন এবং রংপুর বিভাগে ৪ জন ভর্তি হয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২২ হাজার ৮১২ জন, যাদের মধ্যে মোট ৯২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪২৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এছাড়াও দেখুন

জীববৈচিত্র্যের মারাত্মক হুমকি জাল

উপকূলীয় জেলেদের রোজগারের স্বপ্ন ধ্বংস করছে চায়না দুয়ারি, বুচনা ও আটন নামের তিন ধরনের অবৈধ …