শিরোনাম
Sad man asking woman's pardon

ভালোবাসা নয় নিয়ন্ত্রণ সম্পর্কে যে কথাগুলো বলবেন না

ভালোবাসা ও দাম্পত্যে কিছু ভুল কথা সম্পর্কের সৌন্দর্য নষ্ট করে দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, কয়েকটি বাক্য রয়েছে যা সম্পর্ক ভাঙার জন্য যথেষ্ট। এ ধরনের কথাগুলো বলে আপনি সঙ্গীর প্রতি ঘৃণা বা অবজ্ঞা প্রকাশ করছেন।

১. ‘তুমি সব সময় এ রকম করো’: এই বাক্যটি সঙ্গীর মনে এই ধারণা তৈরি করে যে তিনি কখনোই ভালো কিছু করতে পারেন না। তাই এটি এড়িয়ে চলা উচিত। ২. ‘তুমি তো কোনো কাজেই লাগো না’: এমন কথা সঙ্গীর আত্মবিশ্বাস কমিয়ে দেয়। এর পরিবর্তে বলুন, কাজটি আরও ভালো করার বিকল্প উপায় কী হতে পারে। ৩. ‘তোমার পরিবারটাই এমন’: রাগের মাথায় সঙ্গীর পরিবারকে আঘাত করলে তার মনে নিরাপত্তাহীনতা তৈরি হয়। ৪. ‘তোমাকে বিয়েই করা উচিত হয়নি’: এই বাক্যটি সম্পর্কের গভীরতাকে প্রশ্নবিদ্ধ করে এবং সঙ্গীর মনে দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি করে। ৫. ‘তুমি যদি আমায় ভালোবাসতে, তাহলে এটা করতে’: এই ধরনের কথা দিয়ে সঙ্গীকে আবেগপ্রবণভাবে চাপ দেওয়া হয়, যা ভালোবাসা নয়, বরং নিয়ন্ত্রণের প্রকাশ। ৬. ‘তুমি বদলে গেছো’: মানুষ সময়ের সাথে পরিবর্তিত হয়। সঙ্গীর পরিবর্তনকে নেতিবাচকভাবে তুলে না ধরে বরং আপনার অনুভূতি প্রকাশ করুন। ৭. তারকাদের সঙ্গে তুলনা: বাস্তব জীবন সিনেমার মতো নয়। তাই সঙ্গীকে তারকাদের সঙ্গে তুলনা করা বাস্তবতাবিবর্জিত এবং এটি সম্পর্কের মধ্যে হতাশা তৈরি করে।

একটি সুস্থ সম্পর্ক টিকিয়ে রাখতে হলে কথা বলার সময় কৌশলী হতে হবে, কারণ ভালোবাসা আর দায়িত্ব শুধু ভাগ করে নেওয়া নয়, বরং একে অপরকে বোঝা ও সম্মান করা।

এছাড়াও দেখুন

দিনের সেরা খাবার সকালে কী খাবেন, জানুন

দিনের শুরুতে শরীরের জন্য প্রয়োজনীয় শক্তি ও পুষ্টি নিশ্চিত করতে সকালের নাশতা অত্যন্ত জরুরি। পুষ্টিবিদদের …