শিরোনাম

হজ মেলায় ধর্ম উপদেষ্টার কড়া বার্তা: দুর্নীতি চলবে না

হজ ও ওমরাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হজ কার্যক্রমে যেকোনো ধরনের দুর্নীতি এবং ঘুষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, “হজ কার্যক্রমে কেউ যদি দুর্নীতি বা ঘুষ নেন তাদের ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে।” এই কাজে তিনি হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সমর্থন প্রত্যাশা করেন।

হজযাত্রীদের সুবিধার জন্য উড়োজাহাজের ভাড়া কমানোর বিষয়ে কাজ শুরু হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে এয়ারলাইনসগুলোর সঙ্গে যেকোনো আলোচনায় হাবের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, কিছু এজেন্সি হজযাত্রীদের মাধ্যমে সৌদি আরবে জর্দা ও তামাকের মতো নিষিদ্ধ পণ্য সরবরাহ করে, যা সেদেশের আইনে অপরাধ। এর ফলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। একইসঙ্গে তিনি গত হজে এক এজেন্সি মালিকের হজযাত্রীকে দিয়ে স্বর্ণ পাচারের চেষ্টার ঘটনা উল্লেখ করে বলেন, এই ধরনের অপরাধ দেশের মর্যাদা নষ্ট করে। তাই তিনি সবাইকে দেশের সুনাম অক্ষুণ্ন রাখার জন্য সচেতন থাকার আহ্বান জানান।

এছাড়াও দেখুন

কখন এবং কেন জারি হয় ১৪৪ ধারা?

ঢাকা/কলকাতা: জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সরকার কর্তৃক জারি করা একটি গুরুত্বপূর্ণ আইনি বিধান হলো …