ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর ইরানের ৯০ শতাংশ মানুষ পারমাণবিক বোমা তৈরির পক্ষে মত দিয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই তথ্য জানিয়েছে।
উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পক্ষ থেকে পুনরায় নিষেধাজ্ঞা আরোপের হুমকির পর থেকেই দেশটির অনেক আইনপ্রণেতা পারমাণবিক বোমা বানানোর দাবি জানিয়ে আসছেন।
যুদ্ধের এই অভিজ্ঞতা ইরানের সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে। দেশের সুরক্ষার জন্য তারা এখন পারমাণবিক শক্তির দিকে ঝুঁকতে চাইছে বলে ধারণা করা হচ্ছে। এই জনমত ইরানের ভবিষ্যৎ সামরিক ও রাজনৈতিক নীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
আরো দেখুন ইউএইতে ভিসা নিষেধাজ্ঞা: খবরটি ভুয়া
Rang Tv News & entertainment
