চলমান এশিয়া কাপে ভারতের কাছে পাকিস্তানের বাজেভাবে হারের খবর পৌঁছে গেছে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে। দলের এই ব্যর্থতায় ক্ষুব্ধ হয়ে তিনি ভারতকে হারানোর ‘মন্ত্র’ বলে দিয়েছেন এবং একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি ও আর্মি …
বিস্তারিতঅন্যান্য
৫৭ বছর পর যুক্তরাষ্ট্রে সিরিয়ার প্রেসিডেন্টের সফর
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ওয়াশিংটনে পৌঁছেছেন। ১৯৬৭ সালের পর এটিই প্রথম কোনো সিরীয় শীর্ষ নেতার যুক্তরাষ্ট্র সফর। সিরিয়া টিভি জানিয়েছে, আল-শারার সঙ্গে চারজন মন্ত্রী রয়েছেন। এই সফরে সিরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক …
বিস্তারিতযুদ্ধ শেষে পারমাণবিক বোমা চায় ৯০% ইরানি
ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর ইরানের ৯০ শতাংশ মানুষ পারমাণবিক বোমা তৈরির পক্ষে মত দিয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই তথ্য জানিয়েছে। উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পক্ষ থেকে পুনরায় নিষেধাজ্ঞা আরোপের হুমকির পর থেকেই …
বিস্তারিতপাক বিমানবাহিনীর হামলায় ৩০ বেসামরিক নিহত, অ্যামনেস্টির নিন্দা
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে তেহরিক ই তালেবানকে (টিটিপি) লক্ষ্য করে দেশটির বিমানবাহিনীর হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই তথ্য নিশ্চিত করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, সোমবার খাইবার পাখতুনখোয়ার তিরাহ উপত্যকার মাত্রে দারা গ্রামে …
বিস্তারিতসাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দীন আহমেদ আর নেই
সাবেক অ্যাটর্নি জেনারেল এবং জ্যেষ্ঠ আইনজীবী সালাউদ্দীন আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত …
বিস্তারিতসাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ী গ্রামে পুকুরে সাঁতার শিখতে গিয়ে আলিফ হোসেন (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আলিফ স্থানীয় বাবু আকন্দের ছেলে এবং চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এই দুঃখজনক …
বিস্তারিতবেলুচিস্তানে জোড়া হামলা, নিহত ১১
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বৃহস্পতিবার পৃথক দুটি বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন। শুক্রবার পাকিস্তানের কর্মকর্তারা এই খবর নিশ্চিত করেন। প্রথম বিস্ফোরণটি ঘটে দাশতে, ইরানের কাছে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম প্রান্তে। সেখানে আধা সামরিক বাহিনীর একটি গাড়িকে লক্ষ্য করে এক আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক …
বিস্তারিতসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পদ জব্দ
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা দুটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। বুধবার (১৭ সেপ্টেম্বর) এই লকার দুটি জব্দ করা হয়। এনবিআর সূত্রে জানা গেছে, রাজধানীর …
বিস্তারিতসীমানা পুনর্বিন্যাস ভাঙ্গার মানুষ কেন এত ক্ষুব্ধ?
ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস এবং পুলিশের মামলার প্রতিবাদে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাচন কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) …
বিস্তারিতবাস টার্মিনালের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন এসআই
সিরাজগঞ্জ শহরের নিউমার্কেট এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ লাইন সংলগ্ন বাস টার্মিনাল মসজিদের কাছে এই দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান ঘটনার সত্যতা …
বিস্তারিত
Rang Tv News & entertainment